জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়।আদালতের প্রাপ্ত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ৫ জুলাই আব্দুল মোমেন ফকির তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আদালতের বিচারিক কার্যক্রম এবং একটি আদেশ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রয়াত আইনজীবী গোলাম রব্বানীর শোকসভা নিয়ে বিচারককে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন।ফেসবুক পোস্টের স্ক্রিনশট আদালতে উপস্থাপন করে বলা হয়েছে, এসব মন্তব্য সমাজে আদালত ও আইনের প্রতি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা ছড়াতে পারে। এমনকি সাধারণ মানুষকে আদালতের প্রতি বিদ্বেষস্বরূপ করে তুলছে, যা সমাজে শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা সৃষ্টি করছে।নোটিশে আরও বলা হয়েছে, একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ কখনোই প্রত্যাশিত নয়। এ ধরনের পোস্ট প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের সামিল এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।কেন তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে লাইসেন্স বাতিলের আবেদন করা হবে না এবং কেন বিষয়টি মহামান্য হাইকোর্টের দৃষ্টিগোচর করা হবে না, মর্মে তাকে ১৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নাজমুল ইসলাম জনি (এপিপি) জানান, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী আদালতকে অবজ্ঞা বা অবমাননার মতো কোনো আচরণ করে থাকলে আদালত তাকে কারণ দর্শাতে পারে এবং বার কাউন্সিল তার লাইসেন্স বাতিল বা স্থগিত করে রাখতে পারে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত এবং বিচারকদের বিষয়ে কোনো মন্তব্য করা বা স্ট্যাটাস দেওয়া অপরাধের মধ্যেই পড়ে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে Read more

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর
দক্ষিণ আফ্রিকায় ‘সিকিউরিটি-ডাকাত’ গোলাগুলিতে প্রাণ গেল বাংলাদেশীর

দক্ষিণ আফ্রিকায় টাকা বহনকারী গাড়ি ডাকাতিকালে গোলাগুলির মাঝখানে পড়ে এক প্রবীণ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে)  সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন