বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত দলে বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে অভিষেক হয়েছে। তবে দলে এমন কিছু অভিজ্ঞ মুখও রয়েছেন, যারা জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই একাধিক ম্যাচ খেলেছেন। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফঈদা খন্দকার প্রান্তি। চলতি বছর থেকেই তিনি জাতীয় দলেরও অধিনায়কত্ব করছেন।সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা।বাংলাদেশ দল: স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান
নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন Read more

মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া
মা ও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ঘটনার বিস্তারিত জানালেন রিপন মিয়া

নেট দুনিয়ায় টানা তিন দিন ধরে বেশ আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে তার Read more

বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে
বাবার লাশ বাড়িতে, মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে

এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে হঠাৎ অসুস্থ Read more

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার (২২ এপ্রিল)। সিলেট টেস্টের তৃতীয় দিন আজ। দুপুরে ফেডারেশন কাপের ফাইনাল। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন