মালয়েশিয়ায় বিদেশি বিশেষজ্ঞ বা এক্সপ্যাট নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়মেন্ট পাস (ইপি) পেতে যেখানে আগে ৪০ দিন পর্যন্ত সময় লাগত, এখন মাত্র ১০ কার্যদিবসেই অনুমোদন মিলছে। এই যুগান্তকারী পরিবর্তন এসেছে ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম (ইপিপিএএক্স) ও মাই ফিউচার জবস-এর এক্সপ্যাটস গেটওয়ে একীভূতকরণের ফলে, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে।মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এক সংবাদ সম্মেলনে বলেন, “আগে নিয়োগকর্তাদের একাধিক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হতো। এখন শুধুমাত্র এক্সপ্যাটস গেটওয়ে ব্যবহার করেই সহজে ও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। এতে সময় যেমন কমেছে, তেমনি দক্ষতাও বেড়েছে।তিনি জানান, এই গেটওয়েতে এখন দুটি গুরুত্বপূর্ণ শর্ত একীভূত হয়েছে। একটি হলো কর্মসংস্থান আইন ১৯৫৫-এর ধারা ৬০কে (যা ইপিপিএএক্স-এর আওতায় শ্রম দপ্তর পরিচালনা করে) এবং অন্যটি হলো মাই ফিউচার জবস-এর স্বীকৃতি পত্র (যা এসওসিএসও পরিচালনা করে)। ফলে এখন থেকে নিয়োগকর্তাদের আলাদা আলাদা প্ল্যাটফর্মে তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই।এছাড়া, আবেদনকারীরা রিয়েল-টাইমে আবেদন পর্যবেক্ষণ করতে পারছেন এবং তথ্য সরাসরি সরকারি সিস্টেম থেকে যাচাই হওয়ায় জালিয়াতির ঝুঁকিও অনেকাংশে হ্রাস পেয়েছে। মাত্র এক সপ্তাহেই প্রায় ১০০টি কোম্পানি নতুন এই সিস্টেমের মাধ্যমে আবেদন করেছে বলে জানিয়েছেন মন্ত্রী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান, মালয়েশিয়া প্রোডাকটিভিটি কর্পোরেশনের উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ নোরজায়াদি তামাম এবং ট্যালেন্টকর্পের গ্রুপ সিইও থমাস ম্যাথিউ।উল্লেখ্য, ২০২৩ সালের জুনে চালু হওয়া এক্সপ্যাটস গেটওয়ে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকার অনুমোদিত ২৬টি সংস্থাকে একসাথে যুক্ত করে এককভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে। এটি উন্নয়ন করেছে ট্যালেন্টকর্প।স্টিভেন সিম জানান, এই একত্রীকরণ নিয়োগকর্তাদের ব্যয় প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে এবং অংশীজনদের জন্য বছরে আনুমানিক ৫০ কোটি রিংগিত সাশ্রয় করতে সহায়তা করবে। প্রতিবছর মালয়েশিয়ায় প্রায় এক লাখ এক্সপ্যাট আবেদন জমা পড়ে, যারা মূলত বিভিন্ন প্রযুক্তি, স্বাস্থ্য, প্রকৌশল ও শিক্ষাবিষয়ক খাতে নিয়োজিত থাকেন।মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই ডিজিটাল রূপান্তর শুধু ব্যবসায়িক পরিবেশকে গতিশীলই করবে না, বরং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়াবে।তিনি আরও জানান, এই উন্নয়ন মালয়েশিয়াকে আইএমডি ওয়ার্ল্ড কম্পেটিটিভনেস র‌্যাঙ্কিংয়ে বড়সড় এগিয়ে নিয়েছে—গত বছরের ৩৪তম স্থান থেকে এ বছর দেশটি উঠে এসেছে ২৩তম স্থানে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
পাবনার ফরিদপুরে চার দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো Read more

শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ
শ্রীলঙ্কা ১০১ করলেই বিদায় নেবে বাংলাদেশ

শ্রীলঙ্কা জয়ের আগে নিজেদের শেষ চার নিশ্চিত করার সুযোগই নিবে। আফগানিস্তানের বিপক্ষে ১০১ রান করতে পারলেই এশিয়া কাপের শেষ চার Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক

চারপাশে প্রতিবেশী আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত্বনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না শোকাহত মা মরিয়ম বেগমকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন