ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তবে এই সিরিজের আগে বড় দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে তিনি ছিটকে গেছেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে। ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ছিলেন হাসারাঙ্গা। টাইগারদের ব্যাটিং লাইন আপে একাই ধস নামিয়েছেন তিনি। তবে এবার টি-টোয়েন্টিতে তাকে ছাড়াই খেলতে নামতে হবে শ্রীলঙ্কাকে। চোটের কারণে হাসারাঙ্গাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে হাসারাঙ্গার পরিবর্তে এখনও কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায়, তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।শ্রীলঙ্কা দল : চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ
পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ফার্মেসির আড়ালে Read more

বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন- Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪
ইয়েমেন উপকূলে নৌকাডুবি: নিহত বেড়ে ১৪৪

ইয়েমেনের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে Read more

বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই Read more

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন