পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৭৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪১৪ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১,৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, ১টি পাইপগানের পিস্তল, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশে তৈরি এলজি, ১টি পাইপগান, দেশি পিস্তল ১টি, ১ রাউন্ড গুলি, ককটেলসদৃশ বস্তু ৫টি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের
তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ওই Read more

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর Read more

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০৪ নভেম্বর) Read more

মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩নং গেইটের সামনে চাঁদা না দেওয়ায় অপরাধে ভাংগারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন