বাঁশখালীর একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠানের মঞ্চে অর্ধশতাধিক ছাত্রলীগ সদস্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। মঙ্গলবার (০৮ জুলাই) এ ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কানঙ্গোপাড়া মনসুর আলী সিকদার বাড়ির মৃত হানিফের ছেলে সৌদি প্রবাসী শওকত আলীর বিয়ের ‘হলুদ সন্ধ্যা’ অনুষ্ঠান হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক সদস্যরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মুজিববাদের চেতনা, আমরা ভুলে যাব না’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা জানান, বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনসুর আলী সিকদার বাড়ির সৌদি প্রবাসী মো. শওকত আলীর সাথে পার্শ্ববর্তী খানখানাবাদ ইউনিয়নের মাওলানা আশরাফ আলী হুজুরের মেয়ের ঘরের নাতনির বিয়ের দিনক্ষণ ধার্য ছিল মঙ্গলবার। এর আগে সোমবার বরের বাড়িতে গায়ে হলুদ সন্ধার আয়োজন করা হয়। তবে বর শওকত আলী কোন দলের রাজনীতির সাথে জড়িত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।এদিকে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশিরভাগ সদস্য মামলার আসামি হলেও তাদেরকে গ্রেপ্তার না করায় মাথাচাড়া দিয়ে উঠেছে। ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত ভাইরাল হওয়া একটি ভিডিও আমিও ফেসবুকে দেখেছি। ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আমাদের থানা পুলিশের একাধিক টিম সম্ভাব্য জায়গায় অভিযান পরিচালনা করছে। বিস্তারিত পরে জানানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ খোলা সরকারি অফিস-ব্যাংক
আজ খোলা সরকারি অফিস-ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) Read more

ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি
ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি

যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) Read more

বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬)। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে Read more

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৪) প্রেমের ফাঁদে ফেলে দেহ ব্যবসা করানোর অভিযোগে নাঈম হোসেন (২৫) নামের Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন