ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক যুবক ইব্রাহিম বাবুর (৩২) লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির মেইন পিলার ৭৬ নং এর কাছে শূন্য লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দার, সহকারী পরিচালক মো. হায়দার আলী, দর্শনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মহিবুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদার পাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমার, কৃষ্ণগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ বাংলাদেশী নিহত যুবক ইব্রাহিম বাবুর লাশ দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরে নিহতের ভগ্নীপতি মো. এনামুল হক মরদেহ পুলিশের কাছ থেকে বুঝে নেন। প্রসঙ্গতঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে গত বুধবার (২ জুলাই)  ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশী কৃষক যুবক নিহত হন। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।বুধবার দুপুরে ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাদেক Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা
সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ‘জুতাপেটা’ করতে চেয়েছেন কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের Read more

কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে
কুমিল্লা নগরীতে সড়ক বন্ধ করে বসেছে মেলা, পথচারীদের ভোগান্তি চরমে

কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় থেকে ধর্মপুর সড়ক কার্যত অচল হয়ে পড়েছে রাস পূর্ণিমা উপলক্ষে বসা চার দিনব্যাপী মেলার কারণে। রাণীরবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন