এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে অন্যের ছেলেকে চামচা বানাই আর তার নিজের ছেলেকে নেতা বানায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে এনসিপি কখনো বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দু’বার ভাববেন না।বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসুচীতে যোগ দিয়ে মেহেরপুরের গাংনীতে তিনি এ কথা বলেন।তিনি বলেন, কোন মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা নির্বাচিত করবো। নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেনীর নেতা উৎপাদন হয় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে। নির্বাচনের আগের রাতে ওসি এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। নেতা নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসবে একদিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামী করাবে।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে তখন আছে সেবক থাকবে না হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন তার দাস। বাংলাদেশকে আরও অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে তারা হজ করতে চায় তাদেরকে তুলে দিয়েন না।জনগণ পাশে থাকতে তাহলে দিল্লি পালাতে হয় না। লন্ডন থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়। কোন পিন্ডি দিল্লি ও লন্ডন আমেরিকার উপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।মঙ্গলবার (৮ই জুলাই) গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির একঝাঁক উদ্যমী তরুণ নেতৃত্ব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি
‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে Read more

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার Read more

রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে
রজবকে পবিত্র মাস বলা হয় যে কারণে

হিজরি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস রজব। এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি, যে মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ এবং আত্মশুদ্ধি ও ইবাদতে Read more

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন