জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ৭০নং বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায় এ ঘটনা। পরে সংবাদ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি পরির্দশন করে ঘটনার সত্যতা খুঁজেপান।জানা যায়, উপজেলা ভাটারা ইউনিয়নে বারইপটল গ্রামে ১৯২৩ সালে স্থাপিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন।গত রবিবার (২২ জুন) সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের কর্মসূচি অংশ হিসেবে উপজেলা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় রোপনের জন্য পাচঁটি করে গাছের চারা বিতরণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একই দিনে গাছের চারা পান ৭০নং বারইপটল প্রাথমিক বিদ্যালয় কতৃর্পক্ষ। এদিকে দিনের পর দিন অতিবাহিত হয়ে প্রায় ১৬দিন পর গাছের চারা রোপন না করে অবহেলায় চারা গুলোকে নষ্ট করে টয়লেটের পিছনে ফেলে রাখেন। পরে এবিষয়টি স্থানীয় লোকজন ও সহকারি শিক্ষিকাদের নজরে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরির্দশন করেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে প্রশ্নবৃদ্ধ। গাছের চারা পেয়েও তিনি রোপন করেনি এটা সত্যিই দুঃখজনক। তাদের অবহেলায় এমন হয়েছে বলে স্থানীয়রা জানান।বিদ্যালয়ের সরকারি শিক্ষক লাবণী আক্তার, মিতু আক্তার, ইয়াসমিন নাহার বলেন, গাছের চারা দিয়েছেন উপজেলা থেকে সেটা রোপন না করেই প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন ক্লাসরুম ফেলে রেখেছেন। পরে চারা গুলো নষ্ট হয়ে গেছে। আমরা সহকারি শিক্ষকরা চারাগুলো রোপন করা বিষয়ে বলেছি, কিন্তু তিনি গুরুত্ব কোন দেয়নি। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন বলেন, ‘প্রতিষ্ঠানে জায়গা নিয়ে এই গ্রামের মানুষের সাথে বিরোধ চলছে, তার জন্য গাছের চারা রোপন করা হয়নি। নতুন করে আবার গাছের চারা আনা হয়েছে। সেটা রোপন করা হবে।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। কথা ছিলো গাছের চারা লাগিয়ে ছবি তুলে তারা আমাদের ছবি দিবেন। কিন্তু তারা গাছের চারা রোপণ করেনি। আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও Read more

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক দিলেন পেপ গার্দিওলা
গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক দিলেন পেপ গার্দিওলা

অবরুদ্ধ গাজায় চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা Read more

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে Read more

ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তাঁরা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম Read more

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন