যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। সোমবার (০৭ জুলাই) রাতে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সিরাজ ওই এলাকার টুকুর ঘর জামাই। তবে, অধরা রয়েছেন প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ ও তার ঘনিষ্ঠজন আমজেদ আলী।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পহেলা জুলাই রাত সাড়ে আটটার দিকে শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামে তারা তিনজন মিলে এক গৃহবধূকে গণধর্ষণ করে। আব্দুল্লাহ মূলত ওই গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। বিষয়টির প্রতিবাদ করায় ওই গৃহবধূ গণধর্ষণের শিকার হন। পরের দিন স্থানীয় মাতব্বররা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে একটি পক্ষের আর্থিক লেনদেনও হয়। তবে আরেকটি পক্ষ গুরুতর অপরাধের বিচার গ্রাম্য সালিশে করায় বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ গিয়ে আইনগত সহায়তা প্রদান করে। এ ঘটনায় ৫ জুলাই রাতে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়। পুলিশ অভিযানে নেমে সিরাজকে বিষে প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অভিযানে নেতৃত্ব দেন থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, পুলিশ সিরাজকে গ্রেফতার করার পর তার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এমনকি আদালতেও জবানবন্দি দিয়েছেন। এছাড়া মূল হোতা আব্দুল্লাহ ও আমজেদ আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা
নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ ভ্রাম্যমান আদালতের জরিমানা

নেত্রকোনায় জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান Read more

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার
চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবারন (১৪ অক্টোবর) দিবাগত রাত Read more

ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের
ভারতে ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ‘বিফ পার্টি’ কর্মীদের

ভারতের কেরালায় কানারা ব্যাংকের এক শাখায় ক্যান্টিনে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে ডেপুটি রিজিওনাল ম্যানেজার অশ্বিনী কুমার। এর প্রতিবাদে ব্যাংক Read more

সাটুরিয়ায় অটোরিকশা-সিএনজি সংঘর্ষে নিহত ১
সাটুরিয়ায় অটোরিকশা-সিএনজি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

পাক-ভারত উত্তেজনায় ইউরোপের তিন দেশের সফর বাতিল করলেন মোদি
পাক-ভারত উত্তেজনায় ইউরোপের তিন দেশের সফর বাতিল করলেন মোদি

পাকিস্তানে হামলা চালানোর পর ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমস আগামী ১৩ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন