রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে দীর্ঘদিন শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নিপীড়ন করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে গাজিয়াবাদ পুলিশ তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা গ্রহণ করেছে।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।জানা গেছে, গত ২১ জুন ওই নারী উত্তর প্রদেশ সরকারের অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে অভিযোগটি দায়ের করেন। তিনি দাবি করেন, পাঁচ বছর ধরে তিনি যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময়ের মধ্যে প্রতিশ্রুতি দিয়েও যশ তাঁকে বিয়ে করেননি। পুলিশি অভিযোগপত্রে নারীটি জানান, যশ তাঁকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তাঁরা তাঁকে ভবিষ্যতের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন।দয়ালের বিরুদ্ধে অভিযোগ এনে সেই নারী বলেছিলেন, ‘সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম।’এই নারী আরও জানান, দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছেন তিনি এবং চিকিৎসাও নিচ্ছেন। তিনি বলেন, ‘অনেকবার আত্মহত্যার চিন্তাও করেছি। যশ ও তাঁর পরিবারের মিথ্যা আশ্বাস এবং যশের অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।’গাজিয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার পাটিল নিমীশ দশরথ বলেন, ‘যশ দয়াল পুলিশের কাছে তাঁর বক্তব্য দিয়েছেন। আমরা ভারতীয় ফৌজদারি বিধির ধারা ৬৯ অনুযায়ী (বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন) মামলা রেকর্ড করেছি এবং বিষয়টি তদন্তাধীন।’উল্লেখ্য, ২০২৫ আইপিএলে আরসিবি-র হয়ে খেলা যশ দয়াল ১৫ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন এবং দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটানসের হয়েও খেলেছেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার মালয়েশিয়ার Read more

মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম Read more

কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!
কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন