কুমিল্লা নগরীতে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত ৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।এদিকে, টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীতে তৈরি হয় দুর্ভোগের চিত্র। নগরীর বিভিন্ন মোড় ও সড়কে বৃষ্টির কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। ছাতা ও রেইনকোটে সজ্জিত হয়ে পাড়ি দিতে হয়েছে জলাবদ্ধ সড়ক।নগরীর বাগিচাগাঁও মোড়ে কথা হয় কুমিল্লা পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী ইফান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘স্কুল পৌঁছাতে দেড় কিলোমিটার পথ হেঁটে আসতে হয়। বৃষ্টিতে রিকশা নিবো ভেবেছিলাম, কিন্তু ভাড়া বেশি চাওয়ায় সেটা আর নিইনি। তাই হেঁটে হেঁটেই যাচ্ছি।’সকালে কথা হয় নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা ও বেসরকারি কর্মজীবী সেলিনা হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ৯টার সময় অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পায়ে হেঁটে, ভিজে ভিজে অফিসে যেতে হচ্ছে। এই শহরে বৃষ্টি মানেই ভোগান্তি। বৃষ্টি হলেই রিকশাওয়ালাগুলোর দাম বেড়ে যায়। তারা ২০ টাকার ভাড়া ৪০ টাকা চায়।’নগরীর বাগিচাগাঁও, নিউ মার্কেট, টমছমব্রিজ, কান্দিরপাড়, ধর্মপুর রেলগেট, পুলিশলাইন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক সড়কেই পানি জমা শুরু করেছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মনে করছেন নগরবাসীরা।এদিকে, বৃষ্টি একদিকে যেমন স্বস্তি আনছে প্রকৃতিতে, তেমনি নগরীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার দুর্বলতা আবারও সামনে এনে দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানিয়েছেন, এই ধরনের বৃষ্টি আরো তিন দিন থাকতে পারে। ফলে নগরবাসীকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে জোড়া সেতু এখন দুর্ঘটনার ফাঁদ
দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে জোড়া সেতু এখন দুর্ঘটনার ফাঁদ

জোড়া সেতুতে দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের ডাড়া নদীর অংশটুকু। ডাড়া নদীর উপর নির্মিত পুরনো সেতুটি জরাজীর্ণ হওয়ায় Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন