প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আজ মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ইংরেজি, ২৪ আষাঢ় ১৪৩২ বাংলা, ১২ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৫০ মিনিট।জোহর- ১২:০৭ মিনিট।আসর- ৪:৪৩ মিনিট।মাগরিব- ৬:৫৩ মিনিট।ইশা- ৮:২০ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৫০ মিনিট।আজ সূর্যোদয়- ৫:১৭ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবেচট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবেখুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক Read more

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। রবিবার(২৪ আগস্ট) দুপুরে সদর Read more

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা Read more

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন