যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।প্রবল বর্ষণের জেরে টেক্সাসের দক্ষিণাঞ্চলে গুয়াদালুপে নদীর তীরবর্তী ৬ জেলা বা কাউন্টিতে গত ৪ জুলাই শুক্রবার আকস্মিক বন্যা বা হড়পা বান দেয়। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কের কাউন্টিতে।৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে প্রতি বছরই জুলাই মাসে কের কাউন্টির এলাকায় গুয়াদালুপে নদীর দু’পাসে মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসে। ১৯৪৫ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বর্তমানে আছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংস্থা।কের কাউন্টির প্রধান আইন কর্মকর্তা বা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত মোট ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫৬ জন এবং অপ্রাপ্তবয়স্ক ২৮ জন। অপ্রাপ্তবয়স্কদের সবাই কিশোরী ও তরুণী।ক্যাম্প মিস্টিকের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২৮ জন কিশোরী ও তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে— তারা সবাই ক্যাম্প মিস্টিকের গ্রীষ্মকালীন আয়োজনে এসেছিলেন এবং এখনও ১০ জন নিখোঁজ আছেন।যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে নদীর দুই তীরে দেখা দেয় আকস্মিক বন্যা বা হড়কা বান। নদীর দুই তীরেই সামার ক্যাম্পের তাঁবু ফেলা হয়েছিল। ভোর ৪টার দিকে যখন হড়কা বান নদীর দুই তীরে আঘাত হানে— সে সময় প্রায় সবাই ঘুমিয়ে ছিল। ফলে বন্যা আসার আগে কেউ নিরাপদ জায়গায় সরে যেতে পারেনি। যে কারণে নিখোঁজ-নিহতের সংখ্যাও বেড়েছে। বন্যার সময় নদীর পানি ২৬ ফুট বেড়ে গিয়েছিল বলে জানা গেছে।ক্যাম্প মিস্টিকের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যাল্ড (৭০) হড়কা বানের সময় ক্যাম্পে আসা মেয়েদের বাঁচাতে গিয়ে মৃত্যু বরণ করেছেন।আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে নদীর স্রোত, অব্যাহত বৃষ্টিপাত ও কর্দমাক্ত মাটির জন্য উদ্ধার কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন, সেটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সোমবার সাংবাদিকদের বলেন, ‘বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যে দোষারোপ করা হচ্ছে, তা একেবারেই মিথ্যা। এটি জাতীয় শোকের এই সময়ে কোনো কাজে আসবে না।’ সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন কাল
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধন কাল

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার যুক্তরেষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হতে যাচ্ছে। ইতোমধ্যেই সব প্রস্তুতি Read more

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি

ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় যে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে Read more

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২
যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে Read more

চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড
চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে Read more

জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন
জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন