যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান। ট্রাম্প দাবি করেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অ-শুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।ট্রাম্প চিঠিতে উল্লেখ করেছেন, যদি বাংলাদেশ ও বাংলাদেশি কোম্পানি যদি তাদের পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করে তাহলে শুল্ক প্রত্যাহার করে নেবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশি কোম্পানিকে এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। এমনকি সপ্তাহের মধ্যে সবকিছুর অনুমোদন দেবেন। এবিষয়ে ট্রাম্প আরও লিখেছেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ট্রাম্প যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন সেটি গত  ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি।তার এমন সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি। যা আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি।ট্রাম্প স্থানীয় সময় সোমবার বিশ্বের ১৪টি দেশের কাছে এ ধরনের চিঠি পাঠান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালেরই এক স্টাফকে গ্রেপ্তার করেছে Read more

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী রেলষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের সামনে লাফ দিয়ে  শাহজালাল আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে Read more

খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ
খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।রোববার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন