এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৩৬ রানের বড় হারের পর বোলিং ইউনিটে রদবদলের চিন্তা করছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে লর্ডসে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ডানহাতি পেসার গাস অ্যাটকিনসনকে দলে ভিড়িয়েছে ইংলিশরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম  দুই ম্যাচে ইংল্যান্ডের মূল তিন পেসার ব্রাইডন কার্স, জশ টাং ও ক্রিস ওকস্ প্রত্যেকে ৭৭ ওভারের বেশি বোলিং করেছেন। তাই স্বাভাবিকভাবে ‘লোড ম্যানেজম্যান্টের’ বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। অ্যাটকিনসনের পাশাপাশি দলে আছেন জফরা আর্চার, স্যাম কুক ও জেমি ওভারটন।ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এ বিষয়ে বলেন, ‘সিরিজের দুটি ম্যাচে আমরা প্রচুর সময় মাঠে কাটিয়েছি, বোলারদের ওপর চাপও এসেছে অনেক। খুব অল্প সময়ের ব্যবধানে আবার ম্যাচ, তাই খেলোয়াড়দের ফিটনেস বিবেচনায় পরিবর্তন আসাটা স্বাভাবিক।’তবে মাঠের ব্যর্থতায় মানসিক চাপ নিচ্ছেন না স্টোকস, বরং সামনে তাকাতে চান। এনিয়ে তিনি বলেন, ‘আমরা আগেও হার দেখেছি, আবার দুর্দান্তভাবে ফিরে এসেছি। এই হারের ধাক্কা পেছনে ফেলে এখন ঘুরে দাঁড়ানোর সময়।’বড় পরাজয়ের পর বোলিং ইউনিটে ধার বাড়াতে চাইছে ইংল্যান্ড। এই দলে সবচেয়ে আলোচিত নাম জফরা আর্চার। ইনজুরিতে দীর্ঘদিন মাঠের  বাইরে থাকার পর ভারতের বিপক্ষে এ সিরিজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে ছিলেন তিনি। তবে মূল একাদশে সুযোগ পাননি এই পেসার। জোফরা প্রসঙ্গে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম বলেন, ‘জফরা এখন পুরোপুরি ফিট, খেলার জন্য প্রস্তুত। যেহেতু কয়েকজন বোলার টানা দুই ম্যাচ খেলেছে, তাই কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে। আর্চার আমাদের পরিকল্পনার অংশ।’ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রোলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং ও ক্রিস ওকস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল
বিসিবি সভাপতি হিসেবে যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে। যেখানে সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব
শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার Read more

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১০ লাখ টাকার ই-সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান Read more

ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন