নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের কাছে যান, সুন্দর ব্যবহারে মানুষের ভালোবাসা জয় করুন। আমাদের বিরুদ্ধে যাতে খারাপ কথা বলতে না পারে। জমি দখলবাজ, চাঁদাবাজ যাতে কেউ না বলতে পারে- এভাবেই চলতে হবে। সবাইকে সুন্দর হয়ে চলতে হবে। আপনারা ভালো করলেই জয় আমাদের নিশ্চিত।সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, হাসিনা এমনি এমনি বা হঠাৎ করে পালায়নি। বহুদিনের আন্দোলন, বহু মানুষের রক্ত, কান্না, ত্যাগ ছিল। ১৭ বছর হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছিল। মানুষ কথায় কথায় হত্যা গুম করেছিল। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না।তিনি বলেন, সিলেটের পুণ্যভূমিতে এলে মনে শান্তি আসে। তাই সুযোগ পেলেই এখানে ছুটে আসি। এই পুণ্যভূমি থেকেই ইসলামের আলো ছড়িয়েছিলেন হজরত শাহজালাল, শাহ পরান, ওলি-আউলিয়ারা। তারা সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি। তাই এখানে আমাদের প্রত্যাশাও বেশি।এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ড. ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম
কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজারে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। গত ছয় দিন ধরে তাদের Read more

শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান
শুক্রবার স্মৃতিসৌধ ও বাবার মাজারে যেতে পারেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। বাংলাদেশের রাজনীতির Read more

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে Read more

কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল
কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিজেও নদীর Read more

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!
কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সব দাবি পূরণ না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন