সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজারে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। গত ছয় দিন ধরে তাদের কারো সাথেই পরিবারের কোনো যোগাযোগ নেই। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক।নিখোঁজরা হলেন- খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) এবং মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫)।তারা গত ১৫ এপ্রিল জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন এবং ১৬ এপ্রিল কক্সবাজারে পৌঁছানোর পর পরিবারের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করেন। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ এবং তারা সবাই ‘নিরুদ্দেশ’।পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজনের মোবাইল ফোন ট্র্যাক করে সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফে পাওয়া গেছে।টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, “বিষয়টি শুনেছি, তবে এখনো কেউ থানায় অভিযোগ আনেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, “১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ ফোন করে জানায় তারা কর্মস্থলে পৌঁছেছে। এরপর হঠাৎই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম মোবাইল সমস্যা। কিন্তু পাঁচদিন পার হয়ে গেলেও কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।”খালেদ হাসানের বাবা ও স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, “ছেলে ৫–৬ মাস চট্টগ্রামে কাজ করে, মাঝে মাঝে বাড়ি আসে। কিন্তু এবার কক্সবাজারে গিয়ে আর ফেরেনি। ছেলের মা এখনো কাঁদছে, এক মুহূর্ত শান্ত করতে পারছি না।”রশিদের ভাই আব্দুল বাছিত অভিযোগ করে বলেন, “আমাদের মনে হচ্ছে যে ঠিকাদারের মাধ্যমে ওরা গিয়েছে, সে-ই কোনো ফাঁদে ফেলেছে। যদি জিম্মি করা হতো, তাহলে তো অন্তত পরিবারের সঙ্গে যোগাযোগ করত।”পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক ঠিকাদারের মাধ্যমে কক্সবাজারে এসেছিলেন তারা। ঠিকাদারের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় বা বর্তমান অবস্থান জানা যায়নি। সেই ঠিকাদার ও তার সহযোগী বাবুল- দুজনের মোবাইল নম্বরও এখন বন্ধ।জানা গেছে, নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের সঙ্গে পূর্বে কাজের সূত্রে চট্টগ্রামের যোগাযোগ ছিল, কিন্তু বাকিরা এবারই প্রথম এই পথে আসেন। জকিগঞ্জ থানায় জিডি করতে গেলে পুলিশ কক্সবাজারে যোগাযোগ করতে বলেন।জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা পরিবারকে সহায়তা করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”অপরদিকে, কক্সবাজারে এসে পরিবারের সদস্যরা এখন নিখোঁজদের খোঁজে ছুটছেন এক থানা থেকে আরেক থানায়। এই নিখোঁজ ঘটনা টেকনাফ-উখিয়া অঞ্চলের সাম্প্রতিক অপহরণ চক্র, মানব পাচার এবং শ্রমিকদের কাজে এনে নিপাত করার অভিযোগগুলোর সাথে সম্পৃক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।স্থানীয় বিশ্লেষকদের মতে, “কক্সবাজারের শ্রমবাজারে বহিরাগত রাজমিস্ত্রি বা দিনমজুরদের গায়েব হয়ে যাওয়া নতুন কিছু নয়। এর পেছনে একাধিক চক্র সক্রিয়, যাদের কেউ-কেউ ভুয়া কাজের কথা বলে এনে পাচার বা জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।”নিখোঁজ ছয়জন শ্রমিক জীবিত না মৃত- তা নিয়ে এখন পরিবারগুলোর দুশ্চিন্তার শেষ নেই। কেউ জিম্মি করে রাখলে তার কোনো বার্তা নেই, আবার দুর্ঘটনা হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা কেবল একটি গ্রাম নয়, দেশের শ্রমজীবী মানুষদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় Read more

রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীতে যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

প্রয়োজনীয় কেনাকাটা করতে আমরা পছন্দের মার্কেটে যাই। কিন্তু যদি সেই এলাকার মার্কেট বন্ধ থাকে, তাহলে দিনটি কোনো কাজেই আসবে না। Read more

ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র
ভার্জিনিয়ার প্রেমে বুঁদ ভিনিসিয়াস জুনিয়র

চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান-আমেরিকান টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া সাংবাদিক লিও দিয়াসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভিনিসিয়াসের সঙ্গে তার সম্পর্ক Read more

সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু
সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন