নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৫ জুলাই) রাতে একটি সেতুর নিচ থেকে তার মোটরসাইকেল উদ্ধার হলেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতার। এদিকে পুলিশ বলছে, ছাত্রদল নেতাকে উদ্ধারে কাজ করছে গোয়েন্দা পুলিশ।নিখোঁজ রফিকুল ইসলাম শামীম উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩ জুলাই রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে একটি সেতুর নিচ থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পরিবার ও থানার জিডি সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মডেল বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ নেই। নিখোঁজের ঘটনায় ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। এখনো রফিকুলের কোনো সন্ধান না মিলায় পুলিশের প্রতি পরিবারের লোকজনের ও এলাকার বাসীর আস্থা কমেছে।এরই মধ্যে শনিবার (৫ জুলাই) রাতে রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। সেটি পাওয়া গেছে পার্শ্ববর্তী গইচাসিয়া সেতুর নিচে। তবে তার কোনো সন্ধান মেলেনি এখনো। এখনও তার খোঁজ পাওয়া না গেলেও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের সন্দেহ, শামীমকে হত্যা করা হতে পারে।উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ বলেন, ‘শনিবার রাতে গইচাসিয়া ব্রিজের নিচ থেকে নিখোঁজ গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আমরা দ্রুত শামীমকে সুস্থ ও অক্ষতভাবে ফেরত চাই।’এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সাদা পোশাকে একাধিক টিম ছাত্রদল নেতাকে উদ্ধারে কাজ করছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’
‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’

সোমবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু, মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি Read more

বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জীবননগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো Read more

অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন
অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ Read more

চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি
চীনে প্রবল বন্যা ও ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

চীনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হড়পা বান ও ভূমিধসে ১৭ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ আছেন কমপক্ষে ৩৩ Read more

টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

টাকা না পাওয়ায় বাবার সঙ্গে অভিমান করে সাকিব মন্ডল (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) Read more

নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন