যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল ও ম্যাগfজিনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. রয়েল (৩২) ওই গ্রামের গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। রয়েলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি
ইসরাইলের হামলার জবাব কঠোর হবে, জাতিসংঘে কাতারের হুঁশিয়ারি

জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। তিনি আরও বলেন, দোহা কোনো আগ্রাসনের Read more

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন