ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা যাত্রী ছাউনির সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালকের নাম রোহান (১৭)। তিনি ঢাকা জেলার দোহার থানার দীবপুর গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহান বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে অজ্ঞাত একটি চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।রোহানের সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাঁকে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো নম্বর প্লেট ছিল না।বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’

বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা Read more

সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি, মিশনে যান ৪২ দিনে আগে
সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি, মিশনে যান ৪২ দিনে আগে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের চুমকি আক্তার। বিষয়টি নিশ্চিত Read more

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে Read more

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় বরিশালের রাজপথের ত্যাগী নেত্রীরা

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর এখন সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন