চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম শিক্ষাকে প্রাধান্য দিতে হবে।রবিবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম ৭ নং প্রকল্প গ্রাম এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘রাধামন কলক কালেক্টরেট উচ্চবিদ্যালয়’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। দুর্গম এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই বিদ্যালয়ে আসতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়টি এগিয়ে যাবে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রতিনিধিত্ব করবে।’ এ সময় তিনি বিদ্যালয়টিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ সুধিসমাজ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এরপর প্রধান অতিথি ড. মো. জিয়াউদ্দীন জেলা মৎস্য হ্যাচারি ভবনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন ত্রাণবাহী দু’টি নৌযান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নৌযান হস্তান্তর করেন। এর আগে তিনি সাজেক, সীমান্ত সড়কসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!
সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!

সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন Read more

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো

বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। Read more

রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী Read more

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন