ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এসময় দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (১২ জানুয়ারি) বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।এ কুচকাওয়াজে Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

আট বছরেও সমাধান নেই রোহিঙ্গা সংকট, নতুন করে দাবি তুললেন শরণার্থীরা
আট বছরেও সমাধান নেই রোহিঙ্গা সংকট, নতুন করে দাবি তুললেন শরণার্থীরা

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া ১২ লক্ষাধিকেরও বেশি রোহিঙ্গা আজ মিয়ানমারের বর্বরোচিত গণহত্যার কথা স্মরণ করে একটি বিশেষ দিবস হিসাবে 'গণহত্যা Read more

বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?
বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?

আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। খেলা শুরুর আগে দেখে নেওয়া যাক এবারের Read more

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন