হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।শনিবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রসংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেন।জানা গেছে, গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে হল সুপারের অনুমতি ছাড়াই এক শিক্ষার্থী হলে উঠার চেষ্টা করে। সেই নিউজ প্রকাশের জের ধরে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসরুম ভাঙচুর করে।এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম আশরাফী ৮-১০ জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে টিএসসিতে এসে প্রথমে সাংবাদিকদের খুঁজতে থাকেন। কিন্তু সেখানে সাংবাদিকদের না পেয়ে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে।সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ৪ দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ফেসবুক পেজে তদন্ত কমিটি গঠনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শামীম আশরাফীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জকির উদ্দিন আবিরকে প্রধান করে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বী হাসান এবং সাইদুল ইসলামের নেতৃত্বে ৩ (৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত তদন্ত কমিটিকে আগামী ০৬/০৭/২০২৫ তারিখের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা নির্দেশনা পেয়েছি। তদন্ত কমিটির সদস্যরা মিটিং করে তদন্তের কার্যক্রম শুরু করবো।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে দেড় লাখ দিরহাম করে জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’
ফরেস্টকে হারিয়ে রেইন্ডার্স বললেন, ‘উই আর অন হান্ট’

২০২৫-২৬ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশা মতো হয়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চেনা রূপেই ফিরেছে পেপ Read more

তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, 'যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের Read more

পুলিশ হত্যায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
পুলিশ হত্যায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ Read more

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় একটি ভাড়া বাসায় রহস্যজনকভাবে ঘরের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন