২০২৫-২৬ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশা মতো হয়নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চেনা রূপেই ফিরেছে পেপ গার্দিওলার দল। একের পর এক জয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে সিটি। নটিংহ্যাম ফরেস্টের মাঠে পাওয়া সর্বশেষ জয়ের পর দলটির মিড ফিল্ডার টিজানি রেইন্ডার্স বললেন, আরও জয়ের খোঁজে আছেন তারা।শনিবার নটিংহ্যাম ফরেস্টের ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে প্রথম গোলটি করেন রেইন্ডার্স, এরপর ব্যবধান বাড়ান হায়ান শের্কি। এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখল সিটি।১৮ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গার্দিওলার দল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। শিরোপার লড়াই তাই ক্রমেই জমে উঠছে।নটিংহ্যামের মাঠে খেলাটা যে সহজ নয়, তা ভালোভাবেই জানা ছিল সিটির। গত মার্চে একই মাঠে ফরেস্টের কাছে ১–০ গোলে হেরেছিল তারা। সেই অভিজ্ঞতা থেকেই এবারের ম্যাচে শুরু থেকেই ছিল বাড়তি সতর্কতা।গত গ্রীষ্মে সিটিতে যোগ দেওয়া ডাচ মিডফিল্ডার রেইন্ডার্সের জন্যও এটি ছিল নতুন অভিজ্ঞতা। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, নটিংহ্যামের মাঠে খেলার কঠিন বাস্তবতা এবার নিজেই অনুভব করেছেন।রেইন্ডার্স বলেন, ‘আমরা জানতাম, এখানে অনেক দলই সমস্যায় পড়ে। শুনেছিলাম নটিংহ্যাম ফরেস্টের মাঠে খেলা সবসময় কঠিন। আজ নিজের চোখেই সেটা দেখলাম। এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা এখানেই থামতে চাই না।’প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও ফরেস্টের রক্ষণভাগ ভাঙতে বেশ ভুগতে হয় সিটিকে। ফাঁকা জায়গা না থাকায় সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল বলে জানান রেইন্ডার্স। বিরতির পর কৌশলগত কিছু পরিবর্তন এনে পরিস্থিতি নিজেদের পক্ষে নেয় গার্দিওলার দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে কাঙ্ক্ষিত গোল। ৪৮ মিনিটে হায়ান শের্কির থ্রু পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত প্লেসিং শটে সিটিকে এগিয়ে দেন রেইন্ডার্স। এই গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়।সতীর্থ শের্কির প্রশংসা করতেও ভোলেননি রেইন্ডার্স। তিনি বলেন, ‘ও খুব ভালোভাবে জানে কীভাবে সতীর্থকে সুযোগ করে দিতে হয়। সে বুঝতে পারে আমি কোথায় থাকলে গোল করতে পারব। যখনই ওর কাছে বল থাকে, তখনই আপনাকে প্রস্তুত থাকতে হয়।’শেষ পর্যন্ত শের্কির করা দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় সিটির জয়। মৌসুমের শুরুতে ধাক্কা খেলেও এখন ধারাবাহিক জয়ে শিরোপার দৌড়ে আবার পুরো শক্তিতে ফিরছে ম্যানচেস্টার সিটি—এই বার্তাই যেন দিল নটিংহ্যামের মাঠের ম্যাচটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন Read more

চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড Read more

‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’
‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন রয়েছেন।বুধবার Read more

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন