ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।আজ শনিবার (৫ জুলাই) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড তল্লাশি করে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮শ’ ৮৯ পিস আতশবাজি এবং শুল্ক ফাঁকি দেওয়া ১৯ হাজার ৬শ’ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৮ লাখ টাকা।পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, সিগারেট বরিশাল কাস্টমস ও আতশবাজি ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক সংশোধনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন Read more

জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় দুই নাগরিক তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় তাদেরসহ মোট ৯ জনের নামে মামলা Read more

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ Read more

বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী Read more

বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন