যশোরে মোবাইল চালাতে না দেওয়ায় উম্মে হাফসা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ ঘরে এ ঘটনা ঘটে। হাফসা সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও নিউ টাউন বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্রী।জানা গেছে, রোববার ৪ টার দিকে উম্মে হাফসার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় তার মা। এ সময় বাবাও তাকে বকা দেয়। পরে সে নিজ ঘরে সলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, কিশোরী উম্মে হাফসাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ওই কিশোরীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। মোবাইল চালাতে না দেওয়ায় সে মা-বাবার ওপর অভিমানে আত্মহত্যা করেছে বলে স্বজনরা দাবি করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব
পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক সংস্থাটির Read more

জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক Read more

লালপুরে ভাইবোনের মনোনয়ন যুদ্ধে মহাসড়কে আগুন
লালপুরে ভাইবোনের মনোনয়ন যুদ্ধে মহাসড়কে আগুন

নাটোরের লালপুরে মনোনয়ন বঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এ সময় বনপাড়া-পাবনা মহাসড়কে ধীরগতিতে Read more

খানসামায় তীব্র জ্বালানি সংকট: পাম্পে অপেক্ষা, তবুও মিলছে না অকটেন-পেট্রোল
খানসামায় তীব্র জ্বালানি সংকট: পাম্পে অপেক্ষা, তবুও মিলছে না অকটেন-পেট্রোল

দিনাজপুরের খানসামা উপজেলায় তীব্র জ্বালানি সংকটে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও Read more

দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। Read more

পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের
পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন