মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের পর মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন যেদিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন। তাই মুসা (আ.) এ দিন রোজা রাখতেন। তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আমি তোমাদের চেয়েও মুসার (আ.) অধিক নিকটবর্তী।’ এরপর তিনি এ দিন রোজা রাখেন, অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ মুসলিম: ২৫৪৮)আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সব সময় আশুরার রোজা রাখতেন। কখনও তিনি আশুরার রোজা বাদ দেননি। উম্মুল মুমিনীন হাফসা (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো ৪টি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হলো- আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসে ৩ দিন রোজা, ও ফজরের পূর্বের ২ রাকাত নামাজ। (সুনানে নাসাঈ: ২৪১৬)আশুরার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছরের গুনাহ মাফ করে দেন। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ’আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, এ রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। (সহিহ মুসলিম: ২৬১৭)আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রমজান মাসের রোজা ও আশুরার দিনের রোজার মতো অন্য কোনো রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। (সহিহ বুখারি: ২০০৬)এ বছর আশুরার রোজা রাখবেন যে দুই দিনইহুদিরা আশুরা উপলক্ষে এক দিন রোজা রাখতো। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসলমানদের নির্দেশ দেন আশুরার দিনটির আগে বা পরে আরও ১ দিন মিলিয়ে ২ দিন রোজা রাখতে যেন মুসলমানদের আমল ইহুদিদের আমলের সাথে পুরোপুরি মিলে না যায়। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا’তোমরা আশুরার দিন রোজা রাখ এবং তাতে ইহুদিদের বিরোধিতা কর, আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। (মুসনাদে আহমদ: ২১৫৫)আমাদের দেশে এ বছর (২০২৫ ইংরেজি মোতাবেক ১৪৪৭ হিজরি) মহররম শুরু হয়েছে গত ২৭ জুন, ১০ মহররম বা পবিত্র আশুরার দিনটি হলো ৬ জুলাই, রবিবার। যারা আশুরা উপলক্ষে দুটি রোজা রাখবেন, তাদের ৫ ও ৬ জুলাই শনি ও রবিবার অথবা ৬ ও ৭ জুলাই রবি ও সোমবার রোজা রাখতে হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা
রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ২০২৫-এর ফাইনালে রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার (১৯ Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ৫০% শুল্কারোপের অহ্বান ভারতীয় নেতার

যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে ভারতীয় কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য শশী থারুর ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ‘৫০ শতাংশ Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী
জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে: শাহজাহান চৌধুরী

সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল — আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি Read more

সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন