হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক।শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হককে আটক করা হয়। পরে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।সূত্র জানায়, কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।এছাড়াও, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে Read more

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন
মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান Read more

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত
ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন