ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। সকাল ৭টার পর কিছুটা কমলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দুপুর ১টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিন আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গতকালের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।টানা কয়েকদিনের বৃষ্টিতে ভ্যাপসা গরমের দাপট অনেকটাই কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা
জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা

পোষ মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইছে শৈত্য প্রবাহ। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে Read more

বকেয়া বেতনের জেরে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী
বকেয়া বেতনের জেরে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

ফিনল্যান্ডের আধুনিক ফুটবল ছেড়ে দেশের টানে বাংলাদেশে ফিরেছিলেন তারিক কাজী। ২০১৯ সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করে কিছুদিনের মধ্যেই Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে
ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিন পরিদর্শনে তার সত্যতা পাওয়া যায়নি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন