দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু এবং দুই হাজার ৪৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ জুন ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ২৬২ জন হাসপাতালে, ২৯ জুন একজনের মৃত্যু এবং ৩৮৩ জন হাসপাতালে, ৩০ জুন কারও মৃত্যু না হলেও ৪২৯ জন হাসপাতালে, ১ জুলাই একজনের মৃত্যু এবং ৩৮৬ জন হাসপাতালে, ২ জুলাই একজনের মৃত্যু এবং ৪১৬ জন হাসপাতালে, ৩ জুলাই একজনের মৃত্যু এবং ৩৫৮ জন হাসপাতালে এবং ৪ জুলাই কারও মৃত্যু না হলেও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৬০ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৩৩৬ জন। মারা গেছেন ৪৫ জন।বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Read more

গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 
গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে যুবতীর অনশন 

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক যুবতী (২০) অনশন করেছে। সোমবার (১৬ জুন) সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩
কিশোরগঞ্জে অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা, আহত ৩

কিশোরগঞ্জ স্টেশনের অদূরে যশোদল বীজ গুদাম সংলগ্ন অরক্ষিত রেলগেটে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার Read more

৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন