যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায় ২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য এদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেরিন সেনারা মূলত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–কে লজিস্টিক ও কার্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করবেন। তারা আইন প্রয়োগ বা অভিবাসীদের হেফাজতের কোনো কাজে জড়িত থাকবেন না।প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রথম ধাপে ৭০০ সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে লুইজিয়ানা ও টেক্সাসেও সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে।এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিদর্শন করেছেন ফ্লোরিডার একটি নতুন অভিবাসী আটক কেন্দ্র—‘অ্যালিগেটর আলকাট্রাজ’। এখানে একসঙ্গে ১ হাজার জন অভিবাসীকে রাখা যায়।এর আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একই উদ্দেশ্যে ৪ হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন মোতায়েন করা হয়। সেখানে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় নেতারা সামরিক ব্যবহারের সমালোচনা করে বলেছেন, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

জনবল নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া
জনবল নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘এন্টারপ্রাইজ আর্কিটেক্ট (আপ টু ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

বিসিসির বর্জ্য অপসারণে কাজ করছেন ৭০০ কর্মী
বিসিসির বর্জ্য অপসারণে কাজ করছেন ৭০০ কর্মী

ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন। বরিশাল নগরে ঈদের প্রথম দিনেই অধিকাংশ পশু জবাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন