হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে এসেছেন। এছাড়া পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন বাংলাদেশি নাগরিক। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত মোট ১৭৬টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি ফ্লাইটে ২৯,৮৬০ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬,২২৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮,৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিরতি হজ ফ্লাইটের ৭৯ শতাংশ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে দেশে ফিরেছেন প্রায় ৭৬ শতাংশ হজযাত্রী।চলতি বছর ৫ জুন অনুষ্ঠিত হজে অংশ নিতে সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। মৃত্যুবরণকারী ৪২ জন হাজির মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী।সবশেষ মৃত্যুর ঘটনা ঘটে গত রোববার। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জুলফিকার আলী সৌদি আরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে হজে যান।ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা

‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলোতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, Read more

ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু
ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে ফুলবাড়ী Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন