কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম পুরোমাত্রায় সচল রয়েছে।তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা জানিয়েছে, তাদের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট স্থানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।এফএএ জানায়, বোমা হামলার হুমকির জেরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা নেভ কানাডা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।ঘটনার প্রভাব হিসেবে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে বলেও জানানো হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, অটোয়া থেকে ছাড়ার ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট দেরিতে ছেড়েছে।অন্যদিকে, অটোয়া পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত
ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত

দক্ষিণ লেবাননে তদন্তের সময় ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন সেনাবাহিনী। খবর Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০
পাকিস্তানে মেঘ-ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত দুশো জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর Read more

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন