ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। স্পেনের পুলিশ জানায়, দ্রুতগতিতে ল্যাম্বরগিনি গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চাকা বিস্ফোরিত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ও তাতেই আগুন ধরে যায়।দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় গাড়ির ভেতর থেকে বের হওয়ার সুযোগ পাননি জোটা ও তাঁর ভাই। পরে গাড়ির নম্বর প্লেট দেখে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়।মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী জোটা। গত মাসেই জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। ২০১৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর খেলেছেন ৪৯ ম্যাচ, করেছেন ১৪টি গোল।তবে জাতীয় দলের তুলনায় ইংলিশ ক্লাব লিভারপুলেই জোটার পারফরম্যান্স বেশি নজর কেড়েছে। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১২৩ ম্যাচে মাঠে নেমে করেছেন ৪৭টি গোল। সর্বশেষ মৌসুমে লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’
‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’

বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র Read more

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। এনবিসি নিউজকে চারটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে Read more

ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা
ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার Read more

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের মোছনারহাট এলাকার নিজ Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি ঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন