উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। ফুলের সৌন্দর্য মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে। আমরা যখন ফুল কিনি বা গ্রহণ করি, তখন আমাদের মধ্যে এক ধরনের আনন্দ বোধ করি। কিন্তু তাজা ফুল ঘরে রাখার বড় সমস্যা হলো, দুই দিন পরই ফুলের সতেজতা হারিয়ে যেতে শুরু করে।কিছু বিষয় যদি মেনে চলেন, তবে ফুলদানিতে ফুল তাজা থাকবে এক সপ্তাহ পর্যন্ত। কীভাবে ফুল তাজা রাখবেন, জেনে নিন।*** তাজা ফুলের জন্য সবার আগে দরকার পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুবার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায়। পানি পাল্টালে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।*** বড় আকারের ফুল থাকলে, সেটি আলাদা করে কেটে ছোট ফুলদানিতেও সাজাতে পারেন। পানি দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ পানির সংস্পর্শে থাকবে। ফলে পানি শোষণ করা সহজ হবে।*** ফুল রাখার সময় খেয়াল রাখুন, ডাঁটির সঙ্গে থাকা পাতা পানিতে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। পচা কাণ্ড ফেলে দিলে ফুল বেশি দিন তাজা থাকবে।*** ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো ছেঁটে ফেলুন। কারণ, পাতা দ্রুত শুকিয়ে যায়। পাতা ছাড়া রাখলে ফুল বেশি দিন ভালো থাকে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলো ছেঁটে ফেলা দরকার।*** সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।*** আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। ফুলদানি ঘরের ঠান্ডা জায়গায় রাখুন। তবে সরাসরি ফ্যান বা এসির বাতাস লাগে, রোদ আসে, এমন জায়গায় ফুল না রাখাই ভালো।*** সবজি বা পাকা ফলের কাছাকাছি ফুল রাখবেন না। পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল দ্রুত শুকিয়ে যায়।*** অনেকে ফুলের ওপর পানি স্প্রে করেন। এটা না করাই ভালো, কারণ এতে ফুল দ্রুত পচে যায়।*** পানির তাপমাত্রাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলদানি হোক বা কাচের পাত্র, যেখানেই পানি রাখুন, তা যেন ঘরের তাপমাত্রায় থাকে। তবে যদি ফুলকুঁড়ি অবস্থায় থাকে, তাহলে ঠাণ্ডা পানি দিতে পারেন। ফুলদানির ৪ ভাগের ৩ ভাগ পানি রাখতে হবে। ফুলের ওপর থেকেও হাতে করে একটু পানি ছিটিয়ে দিতে পারেন। এতেও ফুল তাজা থাকবে।*** ফুল বেশি দিন তাজা রাখতে চাইলে কড়া সূর্যালোক বা জোর হাওয়া থেকে দূরে রাখতে হবে। ফুল দীর্ঘদিন ভালো রাখতে ফুলের দোকানে কিছু মিশ্রণ পাওয়া যায়, যা পানিতে মিশিয়ে নিতে হয়। এগুলোও ব্যবহার করলে ফুল তাজা থাকবে।*** ফুলদানির পানিতে এক চামচ চিনি মিশিয়ে রাখতে পারেন। এর ফলে ফুলদানির ফুল এক সপ্তাহ পর্যন্ত তাজা থাকবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উপজেলার ৫৬ হাজারের বেশি Read more

মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!
শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!

বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার আওতাধীন চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির পাবনা জেলা শাখার সভাপতি Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন