দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪৪।দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন।বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গু শনাক্তকরণ ১৯ হাজার সেট কিট হস্তান্তর করেন বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন।এ সময় তিনি দুদেশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সরকারের অনুরোধে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিচ্ছে চীন সরকার। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করা হবে।’অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে, সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া নির্দেশনা মেনে চলার এবং সচেতনতার পরামর্শ দেন ডা. সায়েদুর রহমান।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান
রায়পুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রায়পুর থানা পুলিশ।শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ Read more

স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমের Read more

সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা দুটি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন