চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি।স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে বলে জেনেছি।এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি ঘাস কাটতে গিয়েছিলেন এবং বিএসএফের গুলিতে নিহত হন। তবে মরদেহ এখনও আমরা পাইনি, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।ঘটনার বিষয়ে জানতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও উত্তর মেলেনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের Read more

লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু
লালপুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে একজনের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া Read more

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকাভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের Read more

বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা
বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে একমত নয় প্রশাসন ও আন্দোলনকারীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন