জাপানের দক্ষিণাঞ্চলের তোকারা দ্বীপপুঞ্জে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৯০০-রও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। টানা কম্পনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, অনেকেই ঘুমাতে পারছেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থা এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। জাপান মেটেওরোলজিক্যাল এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা জানিয়েছেন, ২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সাগর এলাকায় ভূমিকম্প প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়েছে। বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৯০০-র বেশি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। খবর এনডিটিভির। এর মধ্যে স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার পরপরই জরুরি সংবাদ ব্রিফিং ডাকে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তোকারা গ্রামের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানুষজন রাতভর ঘুমাতে পারছে না। তারা ক্লান্ত, আতঙ্কিত এবং শারীরিক-মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে।’ স্থানীয় এক বাসিন্দা জাপানের এমবিসি চ্যানেলকে বলেন, ‘মনে হয় যেন মাটি সব সময় কাঁপছে। রাতে ঘুমাতে গেলেও মনে ভয় কাজ করে।’ আরেকজন বলেন, ‘এই কম্পন কবে থামবে কেউ জানে না। আমি এখন আমার সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও ভাবছি।’ তোকারা দ্বীপপুঞ্জে ১২টি দ্বীপ রয়েছে, যার মধ্যে সাতটিতে মানুষ বসবাস করে। এই দ্বীপগুলোর মোট জনসংখ্যা প্রায় ৭০০। উল্লেখ্য, এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বরে একই এলাকায় দুই সপ্তাহে ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় নদী খননের বালু চুরির অভিযোগ এক কৃষি উপ-সহকারী কর্মকর্তাসহ তার বাবা ও বড় ভাইয়ের Read more

ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত
ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন