বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৫৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার একটি প্রস্তাবিত বাজেট প্রণয়ন করেছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার সিলিং নির্ধারণ করে দেওয়ার পর সে অনুযায়ী বাজেট পুনর্গঠন করে সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়।মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেটে বিমক-এর বরাদ্দ থেকে ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস থেকে ১৩ কোটি ৩০ লাখ টাকা আয় হিসেবে ধরা হয়েছে।এ বাজেটে বেতন-ভাতা ও বিশেষ সুবিধা বাবদ ১৮৩ কোটি ৬৬ লাখ টাকা, সাধারণ পণ্য ও সেবা খাতে ৫৩ কোটি ৫৮ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ বাবদ ৯ কোটি ১৯ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ১১৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণার জন্য ১৫ কোটি ৩৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৭৫ লাখ টাকা এবং অন্যান্য ও মূলধন অনুদানসহ বিভিন্ন খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকা।এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী ৩৭৯ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।উল্লেখ্য, গত বছরের তুলনায় এবারের বাজেটে ৭.৭১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তব চাহিদার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে। এ লক্ষ্যে পরবর্তীতে সংশোধিত বাজেট প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বরাদ্দ পুনর্বিন্যাসের অনুরোধ জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারকদের মর্যাদা, দায়িত্ব ও কাজের পরিমাণের তুলনায় যৌক্তিক বেতন ও পারিতোষিকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। Read more

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া Read more

মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া
মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। রোববার সকালে (১৯ অক্টোবর) স্ত্রী পরিণীতিকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন
দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন

ময়মনসিংহের নান্দাইলে দিগন্তজোড়া রোপা আমন ধানের সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন