বিটিএস ভক্তদের জন্য সুখবর! সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে তারা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের বসন্তে আসছে তাদের নতুন অ্যালবাম। একইসঙ্গে শুরু হবে বহু প্রতীক্ষিত বিশ্ব সফর। খবর বিবিসি’র।সেনাবাহিনীতে বাধ্যতামূলক ১৮ মাসের সেবা শেষ করে প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছেন ব্যান্ডের সাত সদস্য। সবাই একসঙ্গে জানিয়েছেন, জুলাই থেকেই তারা নতুন গান তৈরির কাজে হাত দিচ্ছেন।ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, নতুন অ্যালবামের সঙ্গে তারা বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে দেখা করবে। ভক্তদের ভালোবাসাই বিটিএসের অনুপ্রেরণা বলে উল্লেখ করে তারা।২০২২ সালে ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরের পর এটিই হবে তাদের প্রথম বিশ্ব সফর। আর পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হিসেবে এটি আসবে ২০২০ সালের পর প্রথমবার।বিটিএস সদস্যরা বলেন, ‘এই অ্যালবামটি আমাদের প্রত্যেকের ভাবনা ও অনুভূতির প্রতিফলন হবে। আমরা ঠিক সেই মনোভাব নিয়ে কাজ করছি, যেমনটা শুরুতে করেছিলাম।‘২০১৩ সালে আত্মপ্রকাশ করা বিটিএস এখন বিশ্বের সবচেয়ে সফল কে-পপ ব্যান্ড। ২০২০ ও ২০২১ সালে তারা বিশ্বের সর্বাধিক বিক্রিত শিল্পী ছিলেন। যুক্তরাষ্ট্রে ছয়টি অ্যালবাম ও ছয়টি গান পৌঁছেছে শীর্ষ স্থানে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক Read more

ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী নেত্রীকে মারধরের ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গতকাল Read more

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে ডিও লেটার (আধাসরকারি পত্র) দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন