হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় (২৭) সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা আহত। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!
এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!

রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব সভার আয়োজন করে সংস্থাটি। মূলত সভায় Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ

নতুন ট্রেনের অপেক্ষায় দীর্ঘদিনের প্রতীক্ষিত সময় কাটছে নোয়াখালী বাসীর। কিন্তু সেই প্রতীক্ষিত সময়ের শেষ হচ্ছে না। তাই দাবি আদায়ের আন্দোলনের Read more

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল Read more

চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত
চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত

দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলে চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণ কাজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন