বাংলাদেশে লাখো তরুণ-তরুণীর জীবনের অন্যতম বড় স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। কেউ চায় প্রশাসনে, কেউ চায় পুলিশে, আবার কেউ শিক্ষা কিংবা পররাষ্ট্র ক্যাডারে নিজের অবস্থান গড়তে। এই স্বপ্ন শুধু চাকরির নয়—এটি আত্মতৃপ্তি, দায়িত্ব ও দেশসেবার সুযোগ পাওয়ার প্রতীক। এমনই এক স্বপ্ন পূরণ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলার সন্তান জমির উদ্দিন ফিরোজ। জমির ওই এলাকার নুর ছোবাহান ও জয়নাব বিবি দম্পত্তির তিন সন্তানের মধ্যে সবার ছোট।জানা গেছে, সম্প্রতি ঘোষিত ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলে জমির উদ্দিন ফিরোজ মেধাতালিকায় ৬৬তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটি তার জীবনের একটি বড় অর্জন, যা এসেছে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের দীর্ঘ পথ পেরিয়ে।জমিরের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রাম শহরে। কিন্তু হঠাৎ তার বাবার অসুস্থতা ও পারিবারিক আর্থিক সংকটের কারণে পরিবারসহ ফিরে আসতে হয় গ্রামের বাড়ি মিরসরাইয়ে। তখন থেকেই শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়। তিনি পড়াশোনা চালিয়ে যান মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ে। দুই প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেন।পরে তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান প্রফেসর কামাল উদ্দিন কলেজে এবং সেখান থেকেই এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন এবং ভর্তি হন ইংরেজি বিভাগে—যেটি ছিল তার বহুদিনের লালিত স্বপ্ন।২০২২ সালে তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ২০২৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (AD) পদে যোগদান করেন। তবে এর মধ্যেই ৪৩তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু যোগ না দিয়ে অপেক্ষা করেন নিজের কাঙ্ক্ষিত প্রশাসন ক্যাডারের জন্য। অবশেষে ৪৪তম বিসিএসে সেই স্বপ্ন পূরণ হয়।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জমির বলেন, ‘৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও আমি যোগদান করিনি। কারণ, আমার লক্ষ্য ছিল প্রশাসন ক্যাডারে থেকে সরাসরি জনগণের সেবা করা। আমি বিশ্বাস করি, প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’তার এই সাফল্যে খুশি তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সবাই মনে করেন, জমির উদ্দিন ফিরোজ শুধু নিজের নয়, পুরো মিরসরাইয়ের গর্ব। তার জীবনসংগ্রাম ও অধ্যবসায় অন্য তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।প্রফেসর কামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন বলেন, ‘জমির উদ্দিন শিক্ষা জীবন থেকেই অত্যন্ত ভদ্র, বিনয়ী ও মার্জিত স্বভাবের একজন ছাত্র ছিল। তার আচরণে সবসময়ই শালীনতা ও শ্রদ্ধাবোধ ছিল চোখে পড়ার মতো। পড়াশোনায় সে ছিল অত্যন্ত মনোযোগী, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ। শিক্ষক হিসেবে আমি তার মধ্যে সবসময়ই নেতৃত্বের গুণাবলি ও সৎ পথে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখেছি।’তিনি আরও বলেন, ‘জমির শুধু পরীক্ষায় ভালো ফল করেই থেমে থাকেনি, বরং জীবনের প্রতিটি ধাপে দৃঢ় মানসিকতা, ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে। তার এই সাফল্য আমাদের কলেজের জন্য যেমন গর্বের, তেমনি এই অঞ্চলের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, সে একজন আদর্শ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াবে এবং জাতিকে আলোকিত করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত
কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। এতে জেলার প্রায় সব ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!
কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!

টানা ৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়ি-ঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।কুড়িগ্রামের রৌমারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন