চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাত-পাঠনীকোটা গ্রামে। মৃত নারীর নাম শুক্লা দাশ (৪৫)। তিনি আনোয়ারা উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। স্বামী স্থানীয় থানা রোড এলাকার কাপড় ব্যবসায়ী। জানা গেছে, গত রবিবার (২৯ জুন) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মেয়ের মৃত্যুর খবরে তার পিতা অজিৎ দাশ (৭২) ছুটে যান মেয়ের মরদেহ দেখতে। কিন্তু মেয়ের নিথর দেহ দেখে তিনি শোক সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে এলেও শোক তাকে তাড়া করে ফেরে। একদিনের ব্যবধানে গতকাল সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন।বাবা-মেয়ের এমন করুণ মৃত্যুর সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। তাদের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী ভিড় জমান শেষবারের মতো একনজর দেখার জন্য। চারপাশে শুধুই কান্না, শোক আর বিষাদের ছায়া।স্থানীয় এক প্রতিবেশী বলেন, ‘মেয়ের মৃত্যু যেন বাবার হৃদয়টাই ছিঁড়ে নিয়ে গেল। এমন ঘটনা আমরা এর আগে কখনও দেখিনি। গোটা গ্রামে এখন শুধু শোক আর স্তব্ধতা।’আরেক প্রতিবেশী টিসু কুমার শীল বলেন, ‘মহিলাটি আমাদের একই পাড়ায় ভাড়ায় থাকতেন। তিনি খুবই ভালো ছিলেন। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনতাম। তার স্বামীর থানা রোডে কাপড়ের দোকান রয়েছে। তার মৃত্যুর পর তার বাবাও চলে গেলেন। এই শোক সইবার মতো নয়।’পরিবারের সদস্যদের চোখে জল, মুখে কোনো কথা নেই। এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আনোয়ারা উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা।এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই দুই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’ডেঙ্গুর প্রকোপ ও তার ভয়াবহ পরিণতি এই ঘটনাটি আবারও সামনে এনে দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে Read more

গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বজ্রপাতের কারণে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে গবির কেন্দ্রীয় মাঠে ফুটবল Read more

অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা
অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার সেই মেধাবী ছাত্রী মোশারফা সুলতানা লাকি হত্যার পর পুরো এলাকা এখন উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় জনতার Read more

উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালী সড়কে ব্যারিকেড দিয়ে মিনি ট্রাকে ডাকাতি ও গুলির ঘটনা ঘটেছে। এতে একটি মুরগিবাহী মিনি ট্রাকের হেলপার Read more

বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে
বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে

আল্লাহর নবি ইবরাহিমের (আ.) ছেলে ইসহাকও (আ.) নবি ছিলেন। ইসহাকের (আ.) ছেলে ইয়াকুবও (আ.) নবি ছিলেন। তার আরেক নাম ছিল Read more

মনিপুর স্কুল মাঠে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদের নামাজ আদায়
মনিপুর স্কুল মাঠে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঈদের নামাজ আদায়

রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন