চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে দেয়া হবে কি না সে বিষয়ে আগামীকাল বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।আজ মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়।আগামী ৬ জুলাই এনসিটি পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের মেয়াদ শেষ হচ্ছে। এরপর দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এটির দায়িত্ব দেয়া নিয়ে আলোচনা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনার পর আপাতত ভিন্ন চিন্তা করছে অন্তর্বর্তী সরকার।এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় নৌ-বাহিনীর সহায়তা নেয়া হতে পারে। তবে দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ পর্যন্ত এনসিটির দায়িত্ব কারা পাচ্ছেন তা আগামীকাল বুধবার নির্ধারিত হবে।এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ১৫টি প্রস্তাব অনুমোদন হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি
ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত Read more

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ
তারাগঞ্জে ১টি সেতুর অভাবে দুর্ভোগে ১৬ গ্রামের ২০ হাজার মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ও কুর্শা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর চাকলা ও নারায়ণজন ঘাটে একটি স্থায়ী সেতুর Read more

নদী ভাঙনের কান্না, আব্দুল খালেকের নিঃসঙ্গ জীবন
নদী ভাঙনের কান্না, আব্দুল খালেকের নিঃসঙ্গ জীবন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা  পাড়ের বাসিন্দা আব্দুল খালেক তার  একসময়  সবকিছু—নিজের ভিটেমাটি, মাঠ ভরা ফসল , আর হাসিমুখে দৌড়ে Read more

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (২৩ জুন) সকাল Read more

বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন