সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (০১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩০ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ও ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে উল্লেখ করা হয়।এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮২ জনে পৌঁছেছে, এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোন্ডার সাবেক জিএম এখন ‘স্ত্রীর সহকারী’, লিংকডিন টাইটেলে ভাইরাল প্রোফাইল
হোন্ডার সাবেক জিএম এখন ‘স্ত্রীর সহকারী’, লিংকডিন টাইটেলে ভাইরাল প্রোফাইল

সাধারণত লিংকডিনে চাকরির টাইটেল বলতে আমরা বুঝি ‘সিনিয়র ম্যানেজার’, ‘ডিরেক্টর অব স্ট্র্যাটেজি’, কিংবা ‘চিফ ইনোভেশন অফিসার’। কিন্তু নয়ডার বাসিন্দা অনিল Read more

আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা Read more

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ Read more

শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন