চলতি বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) দেশে বিভিন্ন খাতে সংঘটিত ৩৭৩টি কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২২ জন শ্রমিক। ২০২৪ সালের একই সময়ে ৪৭৫ জন শ্রমিক নিহত হয়েছিলেন ৪২০টি দুর্ঘটনায়।জাতীয় ও স্থানীয় ২৬টি সংবাদপত্রে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে সোমবার (৩০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিত্র তুলে ধরেছে বেসরকারি সংগঠন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)।জরিপে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে—মোট ২০৭ জন শ্রমিক। এরপর রয়েছে সেবামূলক খাত (৬৫ জন), কৃষি খাত (৫৯ জন), নির্মাণ খাত (৫৯ জন) এবং কলকারখানা ও উৎপাদনশীল খাত (৩২ জন)।মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় ২৬৭ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪০ জন, বজ্রপাতে ৫৬ জন, ওপর থেকে পড়ে ২৩ জন, ভারি বস্তুর আঘাতে ৯ জন, বিষাক্ত গ্যাসে ১ জন, পানিতে ডুবে ৫ জন, আগুন ও বিস্ফোরণে ১২ জন, মাটি ও দেয়াল ধসে ৮ জন এবং অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়েছে।এসআরএস-এর পর্যবেক্ষণে শ্রমিক মৃত্যুর পেছনে একাধিক কারণ উঠে এসেছে। এর মধ্যে অবকাঠামোগত দুর্বলতা, ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতির ব্যবহার এবং কারিগরি ত্রুটি অন্যতম। পাশাপাশি অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, অদক্ষ চালক, শ্রমিকদের ঝুঁকি সচেতনতা ও নিরাপত্তা প্রশিক্ষণের অভাব, সুরক্ষা সরঞ্জামের ঘাটতি এবং মালিকপক্ষের শ্রম আইন ও নিরাপত্তা নীতিমালার প্রতি উদাসীনতাও শ্রমিকদের জন্য মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে। এছাড়া, অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনার পর জরুরি ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি অনেক সময় শ্রমিকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।সংগঠনের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, প্রযুক্তির উন্নতি হয়েছে, শিল্পের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমক্ষেত্রে দুর্ঘটনা চলমান রয়েছে এবং মৃত্যুর মিছিল বড় হচ্ছে। শ্রম সংস্কার কমিশন হয়েছে, সেখানে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সুপারিশ রয়েছে। চারদিকে সংস্কারের কথা বলা হচ্ছে। এসব সংস্কারের সুফল শ্রমিক ও তার পরিবার পাবে না, যদি কর্ম-পরিবেশের মান উন্নয়ন করে দুর্ঘটনা কমিয়ে আনা না যায়। কর্মক্ষেত্র দুর্ঘটনা প্রতিরোধে সেক্টর ভিত্তিক দীর্ঘ পরিকল্পনা ও এর বাস্তবায়ন দরকার। এক্ষেত্রে শ্রমিক ও মালিকের কার্যকর সমন্বয় এবং পরিদর্শন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।তিনি আরও বলেন, দেশে নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার জন্য শ্রমিক, মালিক, সরকারসহ সব অংশীজনদের দায়িত্ববান হতে হবে। প্রতিটি সেক্টরের জন্য পৃথক নিরাপত্তা নির্দেশনা থাকতে হবে, যার ভিত্তিতে প্রত্যেক মালিক তার নিজস্ব নিরাপত্তা নীতি তৈরি করবে।নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা কারও একক দায়িত্ব নয়, এটি মালিক, সরকার এবং শ্রমিক—তিন পক্ষের সমন্বিত দায়িত্ব। এসআরএস মনে করে, শ্রমিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার প্রথম দায়িত্ব মালিকের, যিনি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানসহ নিরাপত্তা নিশ্চিত করবেন।সরকারের দায়িত্ব হলো নিরাপত্তা সংক্রান্ত বিধি বিধান প্রণয়ন ও তা পালনে সবাইকে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় তদারকি ও মনিটর করা। অন্যদিকে, শ্রমিকদের দায়িত্ব হলো মালিকের দেওয়া নির্দেশনা ও নিরাপত্তাবিধি মেনে চলা। এই ত্রিপাক্ষিক সহযোগিতা ছাড়া কর্মক্ষেত্র দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়।সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যারা দীর্ঘদিন ধরে কর্মস্থলের নিরাপত্তা বিষয়ক সচেতনতা, প্রশিক্ষণ, গবেষণা এবং পরামর্শ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও, দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও সরকারিভাবে প্রদেয় সহায়তা প্রাপ্তিতে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে সংস্থাটি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮
তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রী বহনকারী একটি ট্রাক্টর-ট্রলির ৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আরও ৪৩ জন আহত হয়েছেন।রবিবার Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

সেপ্টেম্বরে সংক্ষিপ্ত বিচারে ডিএমপির ২৫৭ মামলা নিষ্পত্তি
সেপ্টেম্বরে সংক্ষিপ্ত বিচারে ডিএমপির ২৫৭ মামলা নিষ্পত্তি

ঢাকা মহানগরীর অপরাধ দমনে এবং ট্রাফিক সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে সেপ্টেম্বর মাসে ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে ঢাকা Read more

পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন