ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, এটিএম লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ কোনো গ্রাহক সেবা চালু থাকবে না। কেবল প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রধান কার্যালয় ও কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখা হবে।শেয়ারবাজারের লেনদেনের প্রায় পুরোটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়, তাই ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে।প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

নতুন চক্রে পুরোনো রূপে বাংলাদেশ
নতুন চক্রে পুরোনো রূপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এটি চলতি বছর বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ। Read more

কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?
কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন শেষে সেই Read more

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত
সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবারহ ব্যবস্থায় সমস্যা হওয়ায় সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ৫ হাজার ৯০৪টি Read more

গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ
গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ

দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেনের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ তুলেছেন রোগী ও তার স্বজনরা। Read more

সাবেক অতিরিক্ত আইজিপি বাহার আটক
সাবেক অতিরিক্ত আইজিপি বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন