ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই স্বীকারোক্তি দিয়েছেন।বুধবার কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইসমাইল বাঘাই। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক এবং খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই স্থাপনাগুলোকে লক্ষ্য করে মুর্হুমুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসনকারীরা।”তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আলজাজিরাকে ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু শক্তি কমিশন এবং এর অন্যান্য অঙ্গসংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েল এই হামলা শুরুর ৯ দিন পর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র এবং ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরের দিন ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুদ্ধবিরতির পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প কয়েক দশক পিছিয়ে গেছে এবং দেশটি আর কখনও তার প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।ট্রাম্পের এই মন্তব্য নিয়ে অবশ্য সাক্ষাৎকারে কোনো প্রতিক্রিয়া জানাননি ইসমাইল বাঘাই। সূত্র : সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী Read more

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।মঙ্গলবার Read more

শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ
শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

শেনজেনভুক্ত দেশগুলোয় গত বছর (২০২৪) যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।মঙ্গলবার Read more

বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন
বজ্রপাত ও বিদ্যুৎ চমক আল্লাহর মহাশক্তির নিদর্শন

বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তার অসীম শক্তি ও বড়ত্ব ও ক্ষমতার প্রকাশ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন