শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও মুশফিকুর রহিম, শুবমান গিল, রিশাভ পান্ট, হাসান মাহমুদ, নাইম হাসানরা পেয়েছেন ভালো পারফরম্যান্সের পুরষ্কার। তবে যথারীতি ব্যাটিং এবং বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট এবং জাসপ্রীত বুমরাহ। সবশেষ গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতেই ২১ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন তিনি। একধাপ ওপরেই আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে তিনি এগিয়েছেন ১১ ধাপ। তবে গল টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেও অবনতি হয়েছে লিটনের। আগের চেয়ে ৩ ধাপ পিছিয়ে লিটন এখন ৪০তম স্থানে।ওপেনার সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৫তম। তবে জাকের আলির বড় অবনতি হয়েছে। তিনি ১৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৬৯তম স্থানে।হেডিংলি টেস্টে রিশাভ পান্টের জোড়া সেঞ্চুরি তাঁকে নিয়ে গেছে ক্যারিয়ার-সেরা অবস্থানের খুব কাছে—এখন তিনি ৭ম স্থানে। ইংল্যান্ডের বেন ডাকেটও ঢুকেছেন সেরা দশে, ৫ ধাপ এগিয়ে ৮ম স্থানে। এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস—তিনি দুই ধাপ পিছিয়ে ৯ম।ভারতের অধিনায়ক শুবমান গিলও ফর্মে ফিরেছেন, ৫ ধাপ এগিয়ে এখন আছেন ২০তম স্থানে। ইংল্যান্ডের তরুণ ব্যাটার জেমি স্মিথ ৮ ধাপ এগিয়ে উঠেছেন ২৭তম স্থানে (৬১৯ পয়েন্ট)। আর লোকেশ রাহুল দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরির সুবাদে ১০ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে অবস্থান করছেন।বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে থাকলেও তিনি পিছিয়েছেন ৩ধাপ। ১৩তম স্থান থেকে নেমেছেন ১৬তম স্থানে। অপরদিকে মেহেদী হাসান মিরাজ ম্যাচ না খেলেও একধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন। গল টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। তিনি অবস্থান করছেন ৪৮তম স্থানে। উন্নতি হয়েছে হাসান মাহমুদেরও। ৫ ধাপ এগিয়ে তিনি এখন ৫৪তম। তবে বড় অবনতি হয়েছে নাহিদ রানা। এক ম্যাচেই ১৫ ধাপ পিছিয়েছেন তিনি, এখন আছেন ৮২তম স্থানে।ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২ ধাপ এগিয়ে ১১তম স্থানে এবং ব্রাইডন কার্স ৮ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। হেডিংলি টেস্টে ভালো করার পুরস্কার হিসেবে ১৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠেছেন জশ টাং। ভারতের প্রসিধ কৃষ্ণাও দিয়েছেন বড় লাফ। ২১ ধাপ এগিয়ে প্রসিধ আছেন ৭২তম স্থানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা
ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে রাজধানীর Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে ২৯০ জন Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এ থেকে জানা গেছে, আগামী বছরের Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন